ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দেশে ওমিক্রনে আরও একজন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২৪, ২৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ০৮:১২, ২৮ ডিসেম্বর ২০২১
দেশে ওমিক্রনে আরও একজন আক্রান্ত

দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আরও এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত তিনজনের শরীরে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের শনাক্তের তথ্য পাওয়া গেছে।

সোমবার (২৭ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য দিয়েছে।

এর আগে বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের দুজনের শরীরে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গিয়েছিল।

জিআইএসএআইডি’র তথ্য বলছে , ওমিক্রন শনাক্ত ওই ব্যক্তির নমুনা গত ২৩ ডিসেম্বর সংগ্রহ করা হয়েছে। তিনি একজন পুরুষ এবং তার বয়স ৫৬ বছর। তিনি ঢাকায় অবস্থান করছেন।

ঢাকা/সাওন/নাসিম

সর্বশেষ

পাঠকপ্রিয়