ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভাসমান মানুষদের জন্য জনসনের টিকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ৩০ জানুয়ারি ২০২২   আপডেট: ১৪:৩৩, ৩০ জানুয়ারি ২০২২
ভাসমান মানুষদের জন্য জনসনের টিকা

যুক্তরাষ্ট্রের কোম্পানি জনসন অ্যান্ড জনসনের টিকা দেশের ভাসমান জনগোষ্ঠীকে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে আয়োজিত করোনা এবং ভ্যাকসিন বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

আরো পড়ুন:

মন্ত্রী বলেন, ‘জনসনের টিকার ডোজ একটি হওয়ায় আমরা সেগুলো ভাসমান মানুষদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু এসব মানুষদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই তাই তাদের খুঁজে পাওয়া কঠিন। ফলে এসব মানুষদের এক ডোজ টিকা দিলে পরে তাদের আর দ্বিতীয় ডোজের জন্য খুঁজতে হবে না।’

জাহিদ মালেক বলেন, ‘এখন পর্যন্ত দেশে ১৫ কোটি ৭০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ১০ কোটি প্রথম ডোজ ও ছয় কোটির মতো দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষার্থীদের টিকায় আমরা সফল হয়েছি। ১ কোটি ৪০ লাখ ছেলেমেয়েদের টিকা দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘২০২১ সালের ফেব্রুয়ারিতে আমরা টিকা কর্মসূচি শুরু করেছিলাম। সামনে আরেক ফেব্রুয়ারি আসছে। আশা করছি, এই ফেব্রুয়ারির মধ্যে টিকার প্রথম ডোজ ১০ কোটি মানুষকে দিতে পারবো। পাশাপাশি দ্বিতীয় ডোজও চলতে থাকবে।’

গত ২০ জানুয়ারি প্রথমবারের মতো জনসন অ্যান্ড জনসনের ৩ লাখ ৩৬ হাজার ডোজ করোনা টিকা দেশে এসেছে। অন্য টিকার মতোই এই টিকা ইপিআইয়ে সংরক্ষণ করা হয়েছে। 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক রাইজিংবিডিকে বলেন, `যুক্তরাষ্ট্রের সহায়তায় কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পেয়েছি আমরা। অন্য কোম্পানির টিকা দুই ডোজ দিতে হয়, কিন্তু জনসনের এই টিকা এক ডোজের।’

মেয়া/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়