ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৬:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০২২
করোনায় ৯ জনের মৃত্যু

ফাইল ফটো

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৯ হাজার ৩৩ জন।

২৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৮৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জন।

আরো পড়ুন:

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৫২ শতাংশ। সুস্থতার হার ৯৩ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, রাজশাহী বিভাগের ৩ জন এবং খুলনা বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়