ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ মিরপুরের যেসব এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ করবে ডিএমপি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ২৯ মার্চ ২০২২   আপডেট: ০৯:৫৭, ২৯ মার্চ ২০২২
আজ মিরপুরের যেসব এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ করবে ডিএমপি

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ অনুষ্ঠানকে কেন্দ্র করে  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মঙ্গলবার (২৯ মার্চ) রাজধানীর মিরপুর এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে। আজ বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।

সোমবার (২৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

আরো পড়ুন:

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে মিরপুর-১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং, টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং ও ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে বলে ডিএমপি জানিয়েছে।

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়