ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইইউর বিশেষ প্রতিনিধি আসছে আগামী সপ্তাহে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১৯ জুলাই ২০২৩  
ইইউর বিশেষ প্রতিনিধি আসছে আগামী সপ্তাহে

আগামী ২৪ জুলাই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর ঢাকায় আসবেন। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ঢাকা কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ইমন গিলমোর মানবাধিকার ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করবেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এ সফরের সময় তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। 

এ ছাড়া ইইউর এই বিশেষ প্রতিনিধি মানবাধিকার ইস্যুতে সরকার ও বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করবেন।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়