ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন ও গণভোট নিয়ে সমন্বয় সভা শুরু

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০২৬  
নির্বাচন ও গণভোট নিয়ে সমন্বয় সভা শুরু

নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সমন্বয় সভা চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা শুরু হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর–৫২০) এ সভা শুরু হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে অন্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আরো পড়ুন:

এছাড়া, দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে সভায় অংশ নিচ্ছেন। নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করাই এ সভার মূল উদ্দেশ্য।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

ঢাকা/এমএসবি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়