ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১২ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জামায়াতের ইফতার মাহফিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৬  
জামায়াতের ইফতার মাহফিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আরো পড়ুন:

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মিয়া গোলাম পরওয়ার বলেন, “আগামী শনিবার বিকেল ৫টায় আমাদের ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের দাওয়াত কবুল করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন।” 

তিনি আরো জানান, জামায়াতের আমির টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে তাঁর স্ত্রী ও সন্তানসহ সপরিবারে যোগ দেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন। সেই অনুযায়ী আজ আনুষ্ঠানিক দাওয়াতপত্র হস্তান্তর করা হয়েছে।

এর আগে নির্বাচনে বড় জয় পাওয়ার পর  গত ১৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়