ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬  
১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,“খুব শিগগিরই পুলিশের আরো ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।”

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

আরো পড়ুন:

‘পুলিশের জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি’ উল্লেখ করে তিনি আরো বলেন, “অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগিরই আরো ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে।”

এর বাইরে এসআই ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ নেওয়া হবে, সেটা যথা সময়ে পরে জানানো হবে বলে জানান মন্ত্রী।

সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা নেওয়া ও পরিকল্পনা মোতাবেক কাজ সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ করা হবে।”

ঢাকা/আসাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়