ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গড়াই নদীতে দুই শিশু নিখোঁজ, একটির লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ৮ মার্চ ২০২৬  
গড়াই নদীতে দুই শিশু নিখোঁজ, একটির লাশ উদ্ধার

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে তাইবার (৭) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অপর শিশুকে উদ্ধারে নদীতে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন তারা।

রবিবার (৮ মার্চ) সকাল ৯টায় উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত তাইবা একই এলাকার ফারুকের মেয়ে। এ ঘটনায় এখনো নদীতে নিখোঁজ রয়েছে শিশু সুরাইয়া (৮)। এ ঘটনার পর থেকে নিহতের স্বজন ও নিখোঁজের পরিবারে শোকের মাতম চলছে।

আরো পড়ুন:

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার (৭ মার্চ) দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় চার শিশু নদীতে গোসলে নেমে সাঁতার কেটে মাঝনদীতে জেগে ওঠা চরের দিকে যাওয়ার সময় স্রোতের কবলে পড়ে যায়। এ সময় খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা সামিয়া ও সুমাইয়াকে জীবিত উদ্ধার করলেও তাইবা ও সুরাইয়া নিখোঁজ হয়। আজ সকাল ৯টায় তাইবার লাশ উদ্ধার করা হলেও সুরাইয়া এখনো নিখোঁজ রয়েছে। তাইবা ও সুরাইয়া দুজনই ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট কর্মকর্তা রওশন আলী বলেন, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপর শিশুকে উদ্ধারে ডুবুরি দল ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে। 
 

ঢাকা/কাঞ্চন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়