ঢাকা     সোমবার   ১১ মে ২০২৬ ||  বৈশাখ ২৮ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অ্যাডভোকেট আছিরকে জাপা থেকে বহিষ্কার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২১  
অ্যাডভোকেট আছিরকে জাপা থেকে বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের দায়ে লালমনিরহাট জেলা জাতীয় পার্টি আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আছির হককে দলের সব পদ ও পদবি থেকে বহিষ্কার করেছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেন। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দলের প্রেস দপ্তর সম্পাদক এম রাজ্জাক খান এ তথ‌্য নিশ্চিত করে জানান, অ্যাডভোকেট আছির হক (লালমনিরহাট) পার্টির সিদ্ধান্তের বাইরে গ্রুপিং এবং ষড়যন্ত্র করে জেলা কমিটির মধ্যে বিভাজন সৃষ্টি করায় পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। একারণেই লালমনিরহাট জেলা কমিটির আহ্বায়ক শেরিফা কাদের ও সদস্য সচিব মো. জাহিদ হাসানের সুপারিশে অ্যাডভোকেট আছির হককে পার্টির সব পদ ও পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন পার্টির চেয়ারম্যান।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়