ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তালাবদ্ধ বিএনপি কার্যালয়, সতর্ক অবস্থানে পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১৬ নভেম্বর ২০২৩  
তালাবদ্ধ বিএনপি কার্যালয়, সতর্ক অবস্থানে পুলিশ

বিএনপির পঞ্চম দফা অবরোধের আজ দ্বিতীয় দিনও বন্ধ রয়েছে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। কার্যালয়ের সামনের সড়কে নেতাকর্মীদের উপস্থিতি না থাকলেও রয়েছে পুলিশ পাহারা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় এবং আশপাশে অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়াও কাকরাইল নাইটেঙ্গেল মোড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্যদের দেখা গেছে।

আরো পড়ুন:

বিএনপি অফিস তালাবদ্ধের বিষয়ে গত ১৫ নভেম্বর ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছিলেন, বিএনপি নিজেরা তাদের কার্যালয়ে তালা দিয়ে রেখেছে। তারা চাইলে কার্যালয় থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়