নির্বাচন জাতির সঙ্গে প্রতারণা: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অবৈধ নির্বাচনের মাধ্যমে গোটা জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এটি করা মানে গোটা জাতিকে প্রবঞ্চিত করা। এ ‘অবৈধ নির্বাচনের’ বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ নির্বাচন বর্জন করতে হবে।
তিনি সব পর্যায়ের নেতাকর্মীসহ জনগণকে এ ‘অবৈধ নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানান।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে গুলশান-২ নম্বরের আশপাশের এলাকায় লিফলেট বিতরণ শেষে এ আহ্বান জানান রিজভী।
রিজভী বলেন, এটি কোন নির্বাচন নয়, জনগণের সঙ্গে প্রতারণা। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা হরণ করেছে। তারা আবারও মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার আরেকটি সাজানো নির্বাচন করতে চাচ্ছে। এবার আর প্রতারণার নির্বাচন করে পার পাওয়া যাবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দলের নেত্রী জাকিয়া আক্তার, পান্না ইয়াসমিন, আয়েশা আক্তার মিলি, হাসিনা আক্তার, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আশরাফুল আসাদসহ নেতৃবৃন্দ।
মেয়া/এনএইচ
নারায়ণগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ