ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মা তো মা-ই: চম্পা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ১০ মে ২০২৬   আপডেট: ০৮:৪১, ১০ মে ২০২৬
মা তো মা-ই: চম্পা

চম্পা

মা দিবস উপলক্ষে বিশ্বজুড়ে যখন মাকে নিয়ে নানা আয়োজন চলছে, তখন মা ও সন্তানের মধ্যকার বর্তমান দূরত্বের চিত্র তুলে ধরে এক আবেগঘন বার্তা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা। তিনি মনে করেন, মায়ের প্রতি ভালোবাসা কোনো বিশেষ দিনের ফ্রেমে বন্দি রাখা উচিত নয়।

চম্পা বলেন, ‘‘মা তো মা-ই, মায়ের ওপরে আর কিছু হতে পারে না। আমি মনে করি, সবার উচিত মাকে যথাযথ সম্মান করা। মা দিবস বলতে শুধু একটি দিন কেন? মাকে আমরা প্রতিদিন ভালোবাসব, মায়ের যত্ন নেব।’’

আরো পড়ুন:

শৈশবের স্মৃতি রোমন্থন করে তিনি জানান, মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতেই আমরা বড় হয়েছি, জগতকে চিনেছি। বর্তমান প্রজন্মের জীবনযাত্রার পরিবর্তন নিয়ে আক্ষেপ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, ‘‘আগে আমরা মায়ের হাত ধরে হাঁটতাম, কিন্তু এখন আমরা মায়ের হাত ছেড়ে দিয়ে মোবাইল হাতে নিয়ে হাঁটি। এটা একদমই ঠিক নয়।’’

চম্পা সবাইকে উদ্দেশ্য করে বলেন, ‘‘মায়ের হাত কখনো ছাড়বেন না। মাকে বোঝার চেষ্টা করুন এবং তাকে ভালোবাসুন। মায়ের কাজে সহযোগিতা করুন। মায়ের আদর্শ ও গুণাবলি নিজের মধ্যে ধারণ করুন।’’

এই চিত্রনায়িকার মতে, একজন মায়ের জীবনদর্শন ও অভিজ্ঞতা সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ।
চম্পা বলেন, ’’আমাদের মায়েদের অনেক অভিজ্ঞতা রয়েছে। তাদের সেই দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বর্তমান সময়ে এটি অত্যন্ত জরুরি।’’

ঢাকা/রোহান/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়