ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভোট নিরপেক্ষ হলে ফল মেনে নিতে রাজি: জামায়াত আমির 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোট নিরপেক্ষ হলে ফল মেনে নিতে রাজি: জামায়াত আমির 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জামায়াত আমির। ছবি: রায়হান হোসেন

ভোট নিরপেক্ষ হলে জামায়াত ফল মেনে নিতে রাজি বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “ভোট নিরপেক্ষ হলে আমরা ফল মেনে নিতে রাজি, অন্যদেরও মেনে নিতে হবে। আগামীর সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার। যুবকরা প্রথমবারের মতো ভোট প্রদানের সুযোগ পেল।”

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ঢাকার ৬০ ফিটে মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দেওয়া শেষ তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “গতকাল রাতের বিভিন্ন ঘটনার সংবাদ বিভিন্নভাবে উপস্থাপন করেছে। আমরা চাই মিডিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করুক।"

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়