ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মিরপুর স্টেডিয়ামের ক্যাপাসিটি বাড়াবেন আনিসুল হক

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১৯ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরপুর স্টেডিয়ামের ক্যাপাসিটি বাড়াবেন আনিসুল হক

ক্রীড়া প্রতিবেদক : মিরপুরে রোববার গণসংযোগ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আনিসুল হক। দুপুরে মিরপুর-২ নম্বরে রহমানিয়া হোটেলে মধ্যাহ্নভোজ শেষে সোজা চলে আসেন মিরপুর স্টেডিয়ামে।

 

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি দেখতে স্টেডিয়ামে হাজির হন আনিসুল হক। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

 

কিছুক্ষণ স্টেডিয়ামের হসপিটালিটি বক্সে ও কিছুক্ষণ গ্যালারিতে বসে খেলা দেখেন আনিসুল হক। মাঠ ছেড়ে যাওয়ার সময় তিনি জানান, মেয়র নির্বাচিত হলে সারা বাংলাদেশে ক্রিকেট স্টেডিয়াম বানানোর উদ্যোগ নেবেন।



এদিকে বিসিবি সভাপতি জানান, আনিসুল হক মেয়র নির্বাচিত হলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দর্শক-ধারণক্ষমতা বাড়ানোর উদ্যোগও নেবেন।

 

এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘ক্রিকেটের মাধ্যমে আমরা পৃথিবীতে আমাদের পতাকা তুলে ধরতে পেরছি। এখানে একটি ভালো বল হচ্ছে, সঙ্গে-সঙ্গে মানুষ নেচে উঠছে। এই ছেলেগুলো দামাল ছেলে। আমি মেয়র পদে আসতে পারলে ক্রিকেটের স্বার্থে প্রয়োজনীয় সবকিছু করব।’

 

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৫/ইয়াসিন/সাইফুল/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়