ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্বিতীয় কন্যাকেও সামনে আনলেন সাকিব (ভিডিও)

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বিতীয় কন্যাকেও সামনে আনলেন সাকিব (ভিডিও)

বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসানের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি বিভিন্ন সময় বাবার সাথে জনস্মমুখে এসেছেন। সপ্তাহ দুয়েক আগে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। আলাইনার পর সাকিব ও শিশিরের ঘরজুড়ে এসেছে আরেক কন্যা ইরাম হাসান। গত ২৪ এপ্রিল সাকিবের দ্বিতীয় কন্যা ইরাম পৃথিবীর আলো দেখলেও ছিলেন সকলের অগোচরে।

অবশেষে ১৭ দিন পর দ্বিতীয় কন্যা ইরামকেও জনসম্মুখে আনলেন সাকিব।

অনলাইনে এক ভিডিওর মাধ্যমে পুরো পরিবারকে সামনে নিয়ে আসেন সাকিব। কার্নিভাল ইন্টারনেট নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করা হয় এই ভিডিও। নিজের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি প্রকাশ করেন সাকিব। যেখানে দেখা যায়, একটি সোফায় সাকিব ও শিশিরের মাঝখানে আলাইনার কোলে শুয়ে আছে তাঁরই ছোট বোন ইরাম।

ভিডিওর শুরুতে সাকিব আল হাসান এক মিনিটের মতো কথা বলেন নিজের পরিবার ও দ্বিতীয় কন্যাকে নিয়ে। এরপর আলাইনা প্রথম উচ্চারণ করে নিজের অনুজের নাম। পরবর্তীতে সাকিব ও শিশির দুজনেই নিজেদের সন্তানের জন্য দোয়া চান।

ভিডিওর শুরুতে সাকিব আল হাসান বলেন, ‘আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমি দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছি। সুতরাং, আমরা আমাদের দ্বিতীয় কন্যা সন্তানকে আপনাদের মাঝে উপস্থাপন করছি এখন। তার জন্য অনেক দোয়া করবেন, সে যেন সুস্থ-সবল থাকে এবং তাকে যেন আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। সো, এই হচ্ছে আমাদের...।’

তখন আলাইনা বলে উঠে, ‘ইরাম’।

এরপর সাকিব আরও যোগ করেন, ‘ইরাম। এই হচ্ছে আমাদের বেবি। ওর নাম হচ্ছে ইরাম হাসান।’ এরপরে সাকিবের স্ত্রী শিশির সবার উদ্দেশ্যে বলেন, ‘সবাই ওর জন্য দোয়া করবেন।’ সর্বশেষে সাকিব ভিডিও শেষ করেন, ‘এ হচ্ছে আমাদের ইরাম অ্যান্ড আলাইনা। দ্যাটস আওয়ার ফ্যামিলি।’

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়