ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ৭

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ১৪ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:৫২, ১৪ এপ্রিল ২০২৬
দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ৭

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া ট্রাক।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন।

সোমবার (১৩ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫) এবং সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদের (৫৫) বাড়ি একই জেলার বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন চাপা পড়েন। ঘটনাস্থলে সাতজন মারা যান। আহত হন ছয়জন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তারা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়