ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার আর নেই

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৩১ মে ২০২৬   আপডেট: ১২:২২, ৩১ মে ২০২৬
প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার আর নেই

কামরুদ্দীন আবসার

প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার ও সংগীত শিক্ষক কামরুদ্দীন আবসার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বিআইএসএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, কামরুদ্দীন আবসার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ২০১১ সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এরপর দীর্ঘ সময় বাসায় চিকিৎসা নেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

আরো পড়ুন:

শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল সোমবার সকালে তার মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকবে। পরে বাদ জোহর ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

কামরুদ্দীন আবসার স্ত্রী কবি ফেরদৌসী বেগম ও একমাত্র সন্তান আদনান মুকিতকে রেখে গেছেন। 

গণসংগীত রচনা, সুরারোপ ও পরিবেশনার পাশাপাশি শিশুদের অসংখ্য ছড়ায় সুর দিয়েছেন। কামরুদ্দীন আবসারের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করে অর্থনীতিবিদ ও শিক্ষক আনু মুহাম্মদ  লিখেছেন, ‘‘গত শতকের সত্তরের দশকের শেষভাগ থেকে তিনি কামরুদ্দীন আবসারকে দেখেছেন এবং আশি ও নব্বইয়ের দশকে একসঙ্গে সংগঠন করেছেন। তিনি আজীবন মানুষের মুক্তির লড়াইয়ের পাশে সুর নিয়ে দাঁড়িয়েছেন। কত মানুষ তার গানে প্রাণ পেয়েছেন, কত আন্দোলনে তিনি শক্তি জুগিয়েছেন, তার হিসাব নেই। তিনি অসংখ্য কিশোর-তরুণের গানের শিক্ষক। বর্তমানের অনেক শিল্পীর তিনি ওস্তাদ ছিলেন। কামরুদ্দীন আবসারের জন্য অনেক ভালোবাসা, আর গভীর শ্রদ্ধা।”

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়