ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুত্র সন্তানের বাবা হলেন আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পুত্র সন্তানের বাবা হলেন আশরাফুল

এবার পুত্র সন্তানের বাবা হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

শুক্রবার বিকেল পাঁচটার পর স্কয়ার হাসপাতালে আশরাফুলের স্ত্রী আনিকা তাসলিমা অর্চির কোল জুড়ে আসে পুত্র সন্তান। এর আগে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর তারকা দম্পতির ঘর আলোকিত করে আসে কন্যা সন্তান। মেয়ের নাম রেখেছেন আরিবা তাসনিম।

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আশরাফুল বলেছেন,‘আল্লাহ আমাদের ছেলে সন্তান উপহার দিয়েছেন। আল্লাহকে অশেষ ধন্যবাদ। অর্চি এবং ছেলে সুস্থ আছে। তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। আপনাদের প্রার্থনায় তাদের রাখবেন।’ ২০১৫ সালের জুলাইয়ের মাঝামাঝিতে আশরাফুল ও অর্চির পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদল হয়। সে বছর ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন আশরাফুল।

সম্প্রতি বাংলাদেশের অনেক ক্রিকেটার ‘ডাবল কিডস ক্লাব’ - এ যোগ দিয়েছেন।  গত নভেম্বরে তামিম ইকবাল মেয়ের বাবা হয়েছেন। করোনা শুরুর পরপরই মাহমুদউল্লাহ রিয়াদ ছেলের বাবা, সাকিব আল হাসান মেয়ের বাবা এবং মোহাম্মদ মিথুন কন্যার বাবা হয়েছেন। এছাড়া এনামুল হক বিজয় প্রথম সন্তানের বাবা হয়েছেন।


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়