ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাঁচশোতে প্রথম ব্রাভো...

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ২৬ আগস্ট ২০২০   আপডেট: ১২:২৫, ২৭ আগস্ট ২০২০
পাঁচশোতে প্রথম ব্রাভো...

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে পাঁচশ উইকেটের মাইলফলক স্পর্শ করতে ডোয়াইন ব্রাভোর প্রয়োজন ছিল কেবল এক উইকেট। আজ (২৬ আগস্ট) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে মাঠে নেমে সে কীর্তি গড়ে ফেললেন এই ক্যারিবিয়ান পেসার।

সেন্ট লুসিয়ার রাখিম কর্নওয়ালের উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে নিজের পাঁচশ উইকেট পূর্ণ করেন ব্রাভো।

টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম বোলার হিসেবে চারশ উইকেটও শিকার করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই অভিজ্ঞ পেসার। ব্রাভোর পরে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী লাসিথ মালিঙা এখনো যোজন দূরে। এই লঙ্কান পেসারের উইকেট ৩৯০টি। এরপরের অবস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজ এবং ত্রিনবাগো নাইট রাইডার্সে ব্রাভোর সতীর্থ সুনীল নারিন। এই রহস্য স্পিনারের উইকেট সংখ্যা ৩৮৩টি।

ঢাকা/কামরুল

সর্বশেষ

পাঠকপ্রিয়