ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এখন খুশি হবেন যে পাকিস্তান হেরে গেছে, ভারতীয় সাংবাদিককে রমিজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ১২ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৫:৫৬, ১২ সেপ্টেম্বর ২০২২
এখন খুশি হবেন যে পাকিস্তান হেরে গেছে, ভারতীয় সাংবাদিককে রমিজ

এশিয়া কাপে ফেভারিট হিসেবে ফাইনাল খেলতে নেমেছিল পাকিস্তান। কিন্তু প্রতিযোগিতার প্রথম ম্যাচ হারের পর ফিনিক্স পাখির মতো পুনরুত্থিত শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরে যায় বাবর আজমরা। এই পরাজয়ে স্বাভাবিকভাবে দুঃখ পেয়েছেন দেশটির ক্রিকেট বোর্ড চেয়ারম্যান রমিজ রাজা। এমন সময়ে ভারতের এক সাংবাদিকের করা প্রশ্নে মেজাজ হারালেন তিনি।

ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন রমিজ। সাবেক অধিনায়ককে এক ভারতীয় রিপোর্টার প্রশ্ন করেন, হারের পর দেশের জনগণের জন্য তার কিছু বলার আছে কি না। রাগী চেহারা নিয়ে রমিজের দ্রুত জবাব, ‘আপনি অবশ্যই ভারত থেকে এসেছেন, এখন খুশি হবেন যে পাকিস্তান হেরে গেছে।’

আরো পড়ুন:

ওই সাংবাদিক জবাব দেন, পাকিস্তানের হারে তিনিও দুঃখ পেয়েছেন। দুজনের মধ্যে আরও কয়েক সেকেন্ড তর্ক-বিতর্ক চলে। এক পর্যায়ে রমিজ ওই সাংবাদিকের ফোন হাত দিয়ে নিচে নামিয়ে দেন এবং অন্য সাংবাদিকদের কাছে যান তাদের প্রশ্নের উত্তর দিতে।

পিসিবি প্রধান এর আগেও আচরণের কারণে বেশ কয়েকবার খবরের শিরোনাম হন। 

রোববার দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট ১৭০ রান করে শ্রীলঙ্কা। জবাবে তারা পাকিস্তানকে ১৪৭ রানে অলআউট করে ষষ্ঠ ট্রফি জেতে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়