ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাহানারার যৌন হয়রানির অভিযোগ: অপেক্ষার পর মিলল তদন্ত প্রতিবেদন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:২৪, ২ ফেব্রুয়ারি ২০২৬
জাহানারার যৌন হয়রানির অভিযোগ: অপেক্ষার পর মিলল তদন্ত প্রতিবেদন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন হয়রানির অভিযোগ তদন্তের লক্ষ্যে গঠিত স্বাধীন কমিটি তদন্ত কার্যক্রম শেষ করেছে।

আরো পড়ুন:

সোমবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি।

জাহানারা আলমসহ একাধিক নারী ক্রিকেটার গণমাধ্যমে যৌন হয়রানি নিয়ে অভিযোগ তুলেছিলেন। শুরুটা করেছিলেন জাহানারা। এক সাক্ষাৎকারে জাতীয় নারী দলের পেসার জাহানারা বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তোলেন। পিরিয়ডের কথা জানতে চেয়ে বাজে প্রস্তাব দেওয়া, হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার অভিযোগও এনেছিলেন তিনি।

জাহানারা দাবি করেছেন, অসংখ্যবার বিসিবিকে এসব যৌন নির্যাতনের কথা অভিযোগ আকারে জানিয়েছিলেন তিনি। কোনো প্রতিকার পাননি। তার অভিযোগের পর রুমানা আহমেদ, সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচ রেশমা আক্তার আদুরি নিজেদের তিক্ত অভিজ্ঞতা গণমাধ্যমে জানান।

অভিযোগের প্রেক্ষিতে বিসিবি গত ৮ নভেম্বর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশ জমা দেয়ার সময় বেঁধে দিয়েছিল বিসিবি। কিন্তু সময় শেষ হলেও প্রতিবেদন দিতে পারেনি কমিটি।

বিসিবি জানায়, আনুষ্ঠানিক অভিযোগ বা বক্তব্য দিতে বাড়তি সময় চেয়েছিলেন নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা। যে কারণে স্বাধীন তদন্ত কমিটি গত ২ ডিসেম্বর সময়সীমা আরো ১৫ কার্যদিবস বাড়ায়।

পরবর্তীতে বিসিবি গত ২২ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা দ্বিতীয় দফায় বাড়ায়। গত ৩১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। বেধে দেওয়া সময়ের একদিন পর বিসিবি সেই প্রতিবেদন হাতে পেল।

স্বাধীন কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বে কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা—অন্যান্য বোর্ড সদস্যদের উপস্থিতিতে—বিসিবি সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলামের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন। কমিটির সদস্য অধ্যাপক ডা. নাঈমা হক ভ্রমণে থাকায় উপস্থিত থাকতে পারেননি।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়