ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৬ হবে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন: মামুনুল হক

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ২ ফেব্রুয়ারি ২০২৬  
২৬ হবে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন: মামুনুল হক

খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, “২৬ হবে বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। এ নির্বাচন হবে সংস্কারের নির্বাচন, পরিবর্তনের বাংলাদেশ গড়ার নির্বাচন।”

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুরে এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

মামুনুল হক বলেন, “দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার ও ন্যায্য জীবনের অধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচন সেই বঞ্চনার অবসান ঘটানোর সুযোগ। ইনশাআল্লাহ সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাকিল আহমেদ, জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আবদুস সোবহান খান।

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়