এলপিজির নতুন দাম ঘোষণা সোমবার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তা পর্যায়ে বাড়ছে নাকি কমছে, সে সিদ্ধান্ত জানা যাবে সোমবার (২ ফেব্রুয়ারি)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিইআরসি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত ২০২৬ ফেব্রুয়ারি মাসের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় করা হবে। এ বিষয়ে বিইআরসির নির্দেশনা সোমবার দুপুর ৩টায় ঢাকাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইইবি) কমিশনের শুনানি কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
এর আগে জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩০৬ টাকা। গত ডিসেম্বর মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা।
ঢাকা/এএএম/রফিক