ঢাকা     শুক্রবার   ২০ মার্চ ২০২৬ ||  চৈত্র ৭ ১৪৩২ || ৩০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের আগের দিন ঢাকায় ঝড় বৃষ্টি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ২০ মার্চ ২০২৬   আপডেট: ১৪:১১, ২০ মার্চ ২০২৬
ঈদের আগের দিন ঢাকায় ঝড় বৃষ্টি

ঈদের ঠিক আগের দিন ঢাকায় হঠাৎ করেই বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে। বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জনের সঙ্গে আবহাওয়া হয়ে উঠেছে নাটকীয়, যাতে ভোগান্তিতে পড়তে হয়েছে ঘরমুখো মানুষদের।

শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার পর হঠাৎ করেই আকাশ কালো করে শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টি। 

আরো পড়ুন:

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, এই অস্থির আবহাওয়া আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে, আগামীকাল শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু উৎসবের দিনেও স্বস্তি মিলবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশের আট বিভাগেই কোথাও না কোথাও বৃষ্টি ও দমকা হাওয়াসহ ঝড় হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়