ঢাকা     শুক্রবার   ২০ মার্চ ২০২৬ ||  চৈত্র ৭ ১৪৩২ || ৩০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আইপিএল শুরুর আগেই ধাক্কা রাজস্থানের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ২০ মার্চ ২০২৬  
আইপিএল শুরুর আগেই ধাক্কা রাজস্থানের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে। দলগুলো এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। ক‌্যাম্পের আয়োজন করছে ফ্রাঞ্চাইজিরা। অথচ মাঠে নামার আগে বড়শড় ধাক্কা খেল রাজস্থান রয়‌্যালস। দলটির ইংলিশ অলরাউন্ডার স‌্যাম কারান চোটের কারণে পুরো মৌসুম মাঠের বাইরে কাটাতে পারেন। ধারণা করা হচ্ছে, কুঁচকির চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন কারান।  

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপটের সঙ্গে খেলেছিলেন কারান। তার পারফরম‌্যান্সে ইংল‌্যান্ড সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। এবার রাজস্থানের তার থেকে প্রত‌্যাশা ছিল বেশি। কারণ চেন্নাই সুপার কিংস থেকে ট্রেড করে এবারই দলে ভিড়িয়েছিল রাজস্থান। একই পদ্ধতিতে রবীন্দ্রর জাজেদাও যায় রাজস্থানে। জাদেজা ফিটফাট থাকলেও ২৭ বছর কারানকে হারিয়ে ধাক্কাই খেল রাজস্থান।

কারানের আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল পাঞ্জাব কিংসের হয়ে ২০১৯ সালে। এরপর ২০২০ ও ২০২১ মৌসুমে খেলেন মাহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ে। ২০২৩ সালে ১৮.৫ কোটি রুপিতে আবার পাঞ্জাবে ফিরে যান, যা তখন ছিল আইপিএলের সর্বোচ্চ দামের রেকর্ড।

২০২৪ মৌসুমেও ছিলেন পাঞ্জাবেই। পরে ২০২৫ আইপিএলের জন্য সিএসকে তাকে ২.৪ কোটি রুপিতে দলে নেয়। তবে সেই মৌসুমে ৫ ম্যাচে করেন ১১৪ রান এবং নেন মাত্র ১ উইকেট। এবার তার নতুন ঠিকানা হতো রাজস্থান। কিন্তু মাঠে নামার আগেই সর্বনাশ! কারানের বিকল্প হিসেবে কাকে নেবে রাজস্থান, তা এখনো নিশ্চিত নয়। তবে কয়েকটি বিকল্প নিয়ে ভাবছে তারা।

ঢাকা/ইয়াসিন 

সর্বশেষ

পাঠকপ্রিয়