ঢাকা     শুক্রবার   ২০ মার্চ ২০২৬ ||  চৈত্র ৭ ১৪৩২ || ৩০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে ২ হাজার স্থানে ঈদুল ফিতরের নামাজ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ২০ মার্চ ২০২৬   আপডেট: ১২:২০, ২০ মার্চ ২০২৬
ময়মনসিংহে ২ হাজার স্থানে ঈদুল ফিতরের নামাজ

ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের প্রতিটি ঈদগাহ মাঠ ও বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের জামাতের আয়োজন সম্পন্ন করা হয়েছে। জেলার ১৩টি উপজেলার ঈদুল ফিতরের নামাজের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। জেলায় এবার দুই হাজারেরও অধিক স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহে ঈদুল ফিতরের প্রধান জামাত নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে, একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, জামাত দুটিতে ইমামতি করবেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন ও হাফেজ মাওলানা আতিকুর রহমান। ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে মাঠের কাজ।

আরো পড়ুন:

এছাড়াও নগরীর বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, ইমামতি করবেন মাওলনা আব্দুল হক, মাদানী নূর জামে মসজিদ মাঠে ঈদের জামাত হবে সকাল ৭টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে সকাল ৯টায়, চরশশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। 

ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো.হাবেজ উদ্দিন বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়েই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

ঢাকা/মিলন/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়