ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ২১ মার্চ ২০২৬   আপডেট: ২০:৪১, ২১ মার্চ ২০২৬
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুজন।

শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার খিঁচা বান্ডারির মোড় নামক এলাকায় ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন- নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার আব্দুল আলীর ছেলে রুবেল মিয়া (২০) ও রীতা আক্তার (৮)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে নেত্রকোণা থেকে ছেড়ে আসা অটোরিকশাটি তারাকান্দার খিঁচা বান্ডারির মোড় নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেল মিয়া মারা যান। গুরুতর আহত হন তিনজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রীতাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর রীতা নামে এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর দুজন হাসপাতালে ভর্তি আছেন।”

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “নিহত রুবেলের মরদেহ হাইওয়ে ফাঁড়িতে রাখা আছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়