ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের দিনে বিয়ের খবর দিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ২১ মার্চ ২০২৬   আপডেট: ১৮:১৩, ২১ মার্চ ২০২৬
ঈদের দিনে বিয়ের খবর দিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

বিয়ের সাজে কাউসার মাহমুদ ও নীলাঞ্জনা নীলা

বিয়ে করেছেন লাক্স তারকা অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। তার বরের নাম কাউসার মাহমুদ। শনিবার (২১ মার্চ) ঈদের দিন দুপুরে বিয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিয়ের খবর জানান এই নায়িকা।

এ পোস্টে নীলাঞ্জনা নীলা বলেন, “আনন্দের সাথে জানাচ্ছি যে, আমি ও কাউসার মাহমুদ গত ৬ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।”

আরো পড়ুন:

বিয়ের আসরে কাউসার মাহমুদ ও নীলাঞ্জনা নীলা


খানিকটা ব্যাখ্যা করে নীলাঞ্জনা নীলা বলেন, “দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনে সম্পন্ন হয়েছে।”

সকলের দোয়া প্রার্থনা করে এই অভিনেত্রী বলেন, “আমরা আমাদের এই নতুন পথচলার জন্য সকলের দোয়া, ভালোবাসা ও শুভকামনা প্রত্যাশা করছি, যেন আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তিতে পরিপূর্ণ হয়।” 

২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন নীলাঞ্জনা নীলা। এরপর শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন। বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপনের পাশাপাশি অসংখ্য নাটক-টেলিফিল্মে অভিনয় করেন। 

বিয়ের আসরে কাউসার মাহমুদ ও নীলাঞ্জনা নীলা


‘গহীন বালুচর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নীলাঞ্জনা। এটি পরিচালনা করেন বদরুল আনাম সৌদ। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে একই নির্মাতার ‘শ্যামা কাব্য’ সিনেমায় অভিনয় করেন তিনি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়