ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দেশবাসীকে ঈদ শুভেচ্ছা বাণিজ্যমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ২০ মার্চ ২০২৬  
দেশবাসীকে ঈদ শুভেচ্ছা বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

শুক্রবার (২০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, “এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসুক। পরিবার পরিজনসহ সকলে আনন্দে ও নিরাপদে ঈদ উপভোগ করুন, এই প্রত্যাশা করি।”

জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) নির্বাচিত করে দেশ পরিচালনার মহান দায়িত্ব দিয়েছে। তা সঠিকভাবে পালন করতে আপনারা সহযোগিতা করবেন, সেই আশায় আছি। গণতন্ত্রের অভিযাত্রায় অতীতের মতোই সব সময় আপনাদের পাশে থাকব।”

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়