ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মায় নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ২ ফেব্রুয়ারি ২০২৬  
পদ্মায় নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

নাইম।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাইমের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সেতুর উত্তর প্রান্তের নদীর তলদেশ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাইম গত শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে ভ্রমণে যান। ১৮ জন শিক্ষার্থীর একটি দল ট্রলার নিয়ে ভ্রমণের সময় ৪ নম্বর পিলারের কাছে তিনজন গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে নাইম পানিতে তলিয়ে যান।

আরো পড়ুন:

খবর পাওয়ার পর থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা টানা উদ্ধার অভিযান পরিচালনা করে। অবশেষে সোমবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলের অদূরে নদীর প্রায় ৪০ ফুট গভীর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিহত নাইমের বাড়ি নাটোর জেলায়। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ এমআইএসটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 
 

ঢাকা/রতন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়