ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমাকে ভোট না দিলেও কেন্দ্রে যাইয়েন: গয়েশ্বর

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২৬  
আমাকে ভোট না দিলেও কেন্দ্রে যাইয়েন: গয়েশ্বর

ভোটারদের উদ্দেশে ঢাকা-৩ আসনে বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই কেন্দ্রে যাবেন। ভোট দেবেন। আমাকে ভোট না দিলেও সমস্যা নাই; তবুও কেন্দ্রে যাইয়েন।”

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়নের জিনজিরা ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

গয়েশ্বর বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। ভোট দেওয়া নাগরিকের মৌলিক অধিকার। আর এই অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হয়।”

তিনি বলেন, “গণতন্ত্র কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়। এটি জনগণের সম্মিলিত শক্তি ও সচেতন অংশগ্রহণের ফসল। একটি কার্যকর ও শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে হলে জনগণকেই এগিয়ে আসতে হবে, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কণ্ঠে প্রতিবাদ জানাতে হবে।”

বিএনপির এই নেতা বলেন, “ভোটাধিকার হলো একজন নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার, যা কোনোভাবে খর্ব করা যায় না। ভোট দেওয়ার অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনায় তাদের মতামত প্রকাশের সুযোগ পায়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত ইচ্ছা প্রতিফলিত হয়, আর সেটিই গণতন্ত্রের মূল ভিত্তি।”

ঢাকা/শিপন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়