ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাহেরীকে সতর্ক করে নির্বাচন কমিশনের চিঠি

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২ ফেব্রুয়ারি ২০২৬  
তাহেরীকে সতর্ক করে নির্বাচন কমিশনের চিঠি

হবিগঞ্জ-৪ আসনের ইসলামীক ফ্রন্টের প্রার্থী ও ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে তাকে সতর্ক করা হয়। সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেছেন, “আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করে নির্বাচন কমিশন থেকে একটি চিঠি দেওয়া হয়েছে।”

নোটিশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মো. গিয়াস উদ্দিন তাহেরী গত ১৫ জানুয়ারি ফেসবুকে ‘THE SPEECH’ নামের পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীক ভোট প্রার্থনা করেছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর লঙ্ঘন। এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বিঘ্ন ঘটে।

এ অবস্থায় নির্বাচন পূর্ব সময়ে এমন আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে, আপনাকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার কোনো বিধি লঙ্ঘন করলে জরিমানা আরোপ এমনকি প্রার্থিতা বাতিল করা হতে পারে মর্মে সতর্ক করা হলো।

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়