ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি নুসরাত হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করছে : হানিফ

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ১৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপি নুসরাত হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করছে : হানিফ

কুষ্টিয়া সংবাদদাতা: ‘বিএনপি নুসরাত হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করছে। এটি অত্যন্ত দু:খজনক।’ বলেছেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিগত সময়ে বিএনপি-জামায়াত জোট অসংখ্য মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।

তিনি বলেন, ‘নুসরাতের হত্যাকারীদের কাউকে ছাড় দেওয়া হবেনা। এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের কঠোর শাস্তি পেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কঠোর নজরদারী করছেন।’

মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জাতীয় স্বাস্থ্য সেবা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি প্রসঙ্গে হানিফ বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা নয়, বিএনপি’র লক্ষ হচ্ছে- চিকিৎসা নিয়ে রাজনীতি করা। দেশের সর্বোচ্চ সেবাদানকারী প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিএনপি’র দাবীর প্রেক্ষিতে বিদেশে চিকিৎসার কথা বলা হয়েছে। মেডিকেল বোর্ড যদি মনে করে তার উন্নত চিকিৎসার প্রয়োজন সেক্ষেত্রে প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। কিন্তু খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি ব্যক্তিগত, দলীয় নয় বলে বিএনপি যে বক্তব্য দিচ্ছে তা থেকে বোঝা যায় খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে।’

এসময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ প্রফেসর মুসতানজিদ, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ কুষ্টিয়া/১৬ এপ্রিল ২০১৯/ কাঞ্চন কুমার /টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়