ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরফানের নায়িকা কারিনা?

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৫, ৩১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরফানের নায়িকা কারিনা?

বিনোদন ডেস্ক : গত বছর হঠাৎ করেই নিউরোন্ডোক্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার খবর জানান বলিউড অভিনেতা ইরফান খান। এরপর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। চিকিৎসা শেষে সম্প্রতি ভারতে ফিরেছেন এই অভিনেতা।

অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে ছিলেন ইরফান। এবার শোনা যাচ্ছে, ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার সিক্যুয়েলের শুটিং শুরু করবেন তিনি। এতে তার নায়িকা চরিত্রে অভিনয় করবেন কারিনা কাপুর খান। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

ইরফানের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটিতে ইরফানের বিপরীতে কারিনা কাপুরকে দেখা যেতে পারে। এপ্রিলের মাঝামাঝি এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আগামী মে মাসে সিনেমাটির শুটিং লন্ডনে হবে, সেখানে যোগ দেবেন কারিনা। এতে পুলিশের চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে এ বিষয়ে পরিচালক কিংবা ইরফান-কারিনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিরতি ভেঙে গত বছর ‘বীরে ডি ওয়েডিং’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরেন কারিনা কাপুর। বর্তমানে করন জোহর প্রযোজিত ‘গুড নিউজ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন এই অভিনেত্রী।




রাইজিংবিডি/ঢাকা/৩১ মার্চ ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়