ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিরিয়াল কিলার জ্যাকলিন!

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৯, ২৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরিয়াল কিলার জ্যাকলিন!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ‘আলাদিন’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। এসব সিনেমায় নানা চরিত্রে দেখা গেছে তাকে। এবার সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জ্যাকলিন। এমন চরিত্রে তাকে দেখা যাবে জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম নেটফিক্সের ‘মিসেস সিরিয়াল কিলার’ সিনেমায় ।

এ সিনেমার মাধ্যমে নেটফ্লিক্সে অভিষেক হতে যাচ্ছেন জ্যাকলিনের। কাজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এক টুইটে লিখেন, ‘আমার নতুন কাজ, নেটফ্লিক্সের সিনেমা, খুব শিগগির আসছে মিসেস সিরিয়াল কিলার। অনেক মজা হবে।’

সিরিয়াল খুনের অভিযোগে গ্রেপ্তার হয় জ্যাকলিনের স্বামী। স্বামীকে নির্দোষ প্রমাণের জন্য স্বামীর মতো করে ধারাবাহিকভাবে খুন করেন তিনি। এমন একটি গল্প নিয়ে নির্মিত হবে নেটফ্লিক্সের সিনেমাটি। এটি পরিচালনা করবেন শিরিশ কুন্দার। প্রযোজনা করবেন ফারাহ খান।

ভিডিও স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স সম্প্রতি ভারতে ১০ টি নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে। ‘মিসেস সিরিয়াল কিলার’ এই প্রজেক্টের একটি অংশ। নেটফ্লিক্সের অন্য সিনেমাগুলো পরিচালনা করবেন অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, দিবাকর ব্যানার্জি, করন জোহর। 

অন্যদিকে জ্যাকলিনের ‘ড্রাইভ’ সিনেমাটি গত বছর মুক্তির কথা থাকলেও নানা কারণে পিছিয়ে যায়। চলতি বছর ২৮ জুন এটি মুক্তির কথা রয়েছে। এতে আরো অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। করন জোহর প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ মানসুখানি। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের ‘ড্রাইভ’ সিনেমার রিমেক এটি।




রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৯/শান্ত/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়