ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারো জুটি বাঁধছেন রণবীর-দীপিকা?

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৭, ২৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারো জুটি বাঁধছেন রণবীর-দীপিকা?

রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক: এক সময় প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিন্তু পরবর্তী সময়ে তাদের ব্রেকআপ হয়। তবে এখনো তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সিনেমায় জুটি বেঁধে অভিনয়ও করেছেন রণবীর-দীপিকা। আবারো পর্দায় একসঙ্গে দেখা যাবে তাদের।

নির্মাতা অনুরাগ বসুর পরবর্তী সিনেমায় জুটি বাঁধবেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। রোমান্টিক ঘরানার সিনেমাটির প্রস্তাব প্রথম দেয়া হয় রণবীরকে। এ অভিনেতাই নির্মাতাদের নায়িকা হিসেবে দীপিকাকে নেয়ার প্রস্তাব দেন। সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

সবকিছু ঠিক থাকলে এটি হবে এ জুটির চতুর্থ সিনেমা। ২০০৮ সালে রণবীরের সঙ্গে বাচনা অ্যায় হাসিনো সিনেমায় অভিনয় করেন দীপিকা। এরপর একসঙ্গে আয়ান মুখার্জির অ্যায় জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩) ও ইমতিয়াজ আলীর তামাশা (২০১৫) সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া বিজ্ঞাপণেও কাজ করেছেন তারা।

এর আগে অনুরাগ বসুর বারফি (২০১২) ও জাগ্গা জাসুস (২০১৭) সিনেমায় অভিনয় করেছেন রণবীর কাপুর। তবে এ নির্মাতার সঙ্গে এটি হবে দীপিকার প্রথম সিনেমা।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে রণবীর কাপুর অভিনীত সিনেমা ব্রহ্মাস্ত্র। এতে তার বিপরীতে অভিনয় করছেন আলিয়া ভাট। অন্যদিকে বর্তমানে ছাপাক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত দীপিকা। এতে এসিডদগ্ধ নারীর চরিত্রে অভিনয় করছেন তিনি।




রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়