ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপের মঞ্চে জয়ার ‘৬০ সেকেন্ড চ্যালেঞ্জ’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩২, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপের মঞ্চে জয়ার ‘৬০ সেকেন্ড চ্যালেঞ্জ’

বিনোদন ডেস্ক: আজ বৃহস্পতিবার শুরু হবে ২২ গজের লড়াই। তার আগে বাংলাদেশ সময় বুধবার রাতে বাকিংহাম প্যালেসের বিপরীতে অবস্থিত ‘দ্য মলে’ অনুষ্ঠিত হয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

এখানে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী দেশগুলো থেকে দুজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান ও ক্রিকেটার আবদুর রাজ্জাক।

১০ দলের প্রতিনিধি হয়ে আসা অতিথিদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘স্ট্রিট ক্রিকেট’। ‘৬০ সেকেন্ড চ্যালেঞ্জ’-এ দেশের জার্সিতে বাংলাদেশের দুই প্রতিনিধি মিলে ২২ রান সংগ্রহ করেন, এই খেলায় জয়া আহসান কোনো রান করতে পারেননি। এতে ইংল্যান্ডের কেভিন পিটারসেন জয়লাভ করেন। তারা এক মিনিটে সংগ্রহ করেন ৭৪ রান।

অন্যদিকে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আসা তারকা প্রতিনিধিদের সঙ্গে তোলা ছবি ফেসবুকে আপলোড করেন জয়া। এসব ছবিতে স্যার ভিভ রিচার্ডস, ব্রেট লি, বলিউড তারকা ফারহান আখতার, পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের সঙ্গে দেখা যায় এই অভিনেত্রীকে।




রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়