ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একঝাঁক তারকা নিয়ে ‘স্টার ক্যানভাস’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একঝাঁক তারকা নিয়ে ‘স্টার ক্যানভাস’

বিনোদন প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। প্রতি ঈদে তারকাদের অংশগ্রহণে বিশেষ আড্ডার অনুষ্ঠান ‘স্টার ক্যানভাস’ প্রচার করে আসছে চ্যানেলটি। এবারো একঝাঁক তারকার নিয়ে সাজিয়েছে অনুষ্ঠানটি।

এবারের আয়োজনে অংশগ্রহণ করেছেন কণ্ঠশিল্পী খুরশীদ আলম, চিত্রনায়ক অমিত হাসান, অনন্ত জলিল, চিত্রনায়িকা মাহিয়া মাহি, বর্ষা ও মডেল অভিনেত্রী নুসরাত ফারিয়া। একেক পর্বে একেক তারকা অংশগ্রহণ করবেন।

ভিন্ন আঙ্গিকে সাজানো অনুষ্ঠানটিতে থাকছে ছোট ছোট সব সেগমেন্ট। উপস্থাপিকার সঙ্গে আলাপচারিতায় উঠে আসবে নানা তথ্য। দর্শকরা জানতে পারবেন তাদের ব্যস্ততা, খাদ্যাভাস, কাজের অভিজ্ঞতা, সময়ের চ্যালেঞ্জ, স্টেজ পারফরম্যান্স, জীবনের চাওয়া ও প্রাপ্তির সমীকরণসহ নানা বিষয়।

‘স্টার ক্যানভাস’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা। এটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। অনুষ্ঠানটি ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে।



রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়