ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রভার বন্ধু হতে চায় সজল!

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রভার বন্ধু হতে চায় সজল!

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভা ও আব্দুন নূর সজল। ‘অভিমান খুনসুটি’, ‘একটি রাতে’ সহ বেশি কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। আবারো একক একটি নাটকে দেখা যাবে এ জুটিকে।

‘এমনি হওয়ার ছিল’ শিরোনামের নাটকটি রচনা ও পরিচালনা করেছেন লিপি আইচ। নাটকটির গল্প প্রসঙ্গে এ পরিচালক জানান, পরিবার নিয়ে পুরান ঢাকার একটি বাড়িতে বসবাস করেন ইব্রাহিম চৌধুরী। তার মেয়ে শাহানা বাংলায় স্নাতক পড়ছে। বাড়িটিতে আরো অনেক ভাড়াটিয়া রয়েছে। কিছুদিন আগে নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছেন রুবায়েত হোসেন। তারপর স্বল্প সময়ের সাক্ষাৎ ও আলাপচারিতায় শাহানা আর রুবায়েতের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। কিন্তু রুবায়েত শাহানার আরেকটু কাছের বন্ধু হতে চায়। এভাবেই এগিয়েছে নাটকটির কাহিনি।

রুবায়েত ও শাহানা চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও সাদিয়া জাহান প্রভা। এছাড়াও অভিনয় করেছেন খলিলুর রহমান কাদেরী, শেলী আহসান, নাফিজা নূপুর, আদিব হক প্রমুখ। আগামীকাল শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন এনটিভিতে নাটকটি প্রচার হবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়