ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘তোমার অপেক্ষায়’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ২৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তোমার অপেক্ষায়’

বিনোদন ডেস্ক: তরুণ কণ্ঠশিল্পী নাদিম মৃধা। ‘তোমার অপেক্ষায়’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন পঙ্কজ কুমার। সুর ও সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী নাদিম।

গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন সাগর আহমেদ ও আইরিন আফরোজ। এটি নির্মাণ করেছেন আহমেদ জিহাদ। গতকাল মঙ্গলবার ইউটিউবে মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে।

গানের ভিডিওতে দেখা যায়, যেকোনো ব্যক্তির চেহারায় হাত দিয়েই তার আকৃতি বুঝতে পারেন দৃষ্টিহীন আইরিন। শুধু তাই নয়, হুবহু তা পেন্সিল দিয়ে আঁকতেও পারেন। হঠাৎ সাগরের সঙ্গে দেখা হয় তার। একদিন সাগরেরও ছবি আঁকেন আইরিন। তারপর থেকে দু’জনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠে। একে অপরকে ভালোবেসে ফেলেন। কিন্তু আইরিনের চোখ অপারেশনের পর শুরু হয় বিপত্তি।

এর আগে ‘রক্তের রঙ লাল’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেন সাগর-আইরিন। এটি পরিচালনা করেন তরুণ নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্।

দেখুন: ‘তোমার অপেক্ষায়’ গানটি।

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়