ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোকা-কোলার বোতলে বিকৃত শব্দ নিয়ে রুল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৬, ১৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোকা-কোলার বোতলে বিকৃত শব্দ নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক : কোমল পানীয় কোকা-কোলার বোতলে বাংলা ভাষার বিকৃত ও অশ্লীল শব্দের ব্যবহার কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল  জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. মনিরুজ্জামান রানা। আগামী ৪ সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি কোমল পানীয় কোকা-কোলার বোতলের বিজ্ঞাপনে জটিল, চরম, মাথা নষ্ট, বাবু, ঢিলা, ফাঁপর, জান, গুটি, গাব, আগুন, কড়া, অস্থির, পার্ট, প্যারা, ব্যাপক, যা-তা এর মতো বাংলা শব্দের ব্যবহার নিয়ে হাইকোর্টে রিট করা হয়। আবেদনকারীর আইনজীবী হচ্ছেন চন্দন চন্দ্র সরকার।

পরে মো.মনিরুজ্জামান রানা জানান, রিট আবেদনে বিবাদী করা হয়েছে তথ্য সচিব, শিল্প সচিব, সংস্কৃতি সচিব, আইন সচিব, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেটের ব্যবস্থাপনা পরিচালককে।

মনিরুজ্জামান রানা সাংবাদিকদের বলেন, এ শব্দগুলো বোতলে বিজ্ঞাপন দিয়ে তারা প্রচার করছে। এটা আপত্তিজনক। আমরা চাই এ ধরনের ব্যবহার থেকে বিরত থাকতে। কারণ একটা শিশু দোকানে গিয়ে বলছে ‘আমাকে একটা প্যারা দেন’। ‘একটা মাথা নষ্ট দেন’। এটার তো নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। তাই এটার ব্যবহার বন্ধ করতে হবে। এ কারণেই রিট আবেদন করা হয়েছে।





রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৯/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়