ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নৌকাডুবি : চলে গেলেন শাহজালালও

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫২, ১২ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নৌকাডুবি : চলে গেলেন শাহজালালও

জ্যেষ্ঠ প্রতিবেদক : সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে সুরভি লঞ্চের আঘাতে পা হারানো মো. শাহজালালও মারা গেছেন।

সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ৭ মার্চ বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় তার দুই মেয়ে ও স্ত্রীও মারা যায়।

ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘দুর্ঘটনার সময় সে পানিতে পড়ে গেলে লঞ্চের ইঞ্জিনে দুই পা আটকে যায়। পরে নৌ পুলিশ তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে তাকে ঢামেকে আনা হয়।’

উল্লেখ্য, গত ৭ মার্চ বৃহস্পতিবার রাতে সদরঘাটে লঞ্চের ধাক্কায় ডুবে যায় একটি ডিঙি নৌকা। পরে এ হতাহতের ঘটনা ঘটে।





রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৯/মাকসুদ/ইভা  

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়