ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘হলি আর্টিজানের মামলার বিচার অনেকটাই এগিয়েছে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৭, ১৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হলি আর্টিজানের মামলার বিচার অনেকটাই এগিয়েছে’

নিজস্ব প্রতিকেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, হলি আর্টিজানে জঙ্গি হামলার মামলা বিচারাধীন। এই মামলায় ২১১ জন সাক্ষীর ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। প্রসিকিউশন মনে করেছে, এই ১৭ জনের সাক্ষ্য নেওয়া অপরিহার্য। আমার মনে হয়, আমরা এই বিচারের বিষয়ে অনেকটাই এগিয়েছি।

বৃহস্পতিবার সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু এলজুমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, হলি আর্টিজানের মামলার বিষয়ে আমি জাপানের রাষ্ট্রদূতকে আপডেট দিয়েছি। দুঃসময়ে জাপান সরকার ও সাধারণ মানুষের সহযোগিতার জন্য জাপানের রাষ্ট্রদূতকে আমরা ধন্যবাদ জানিয়েছি। আমাদের সঙ্গে জাপানের বন্ধুত্ব অনেক দিনের। আর এই বন্ধুত্ব যতই দিন যাবে ততই গাঢ় হবে। বাংলাদেশের বিদ্যুৎ প্ল্যান্ট করার জন্য জাপান যে সহযোগিতা করেছে তার জন্য তাকে আমি ধন্যবাদ জানিয়েছি।

বিচার শেষ করতে কত দিন লাগবে, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপনারা জানেন, বিচারকার্য চলাকালে সাব জুডিশিয়াল মামলার বিষয়ে আগাম কোনো কিছুই বলা ঠিক না।




রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৯/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়