ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নবম ওয়েজবোর্ডের সুপারিশ চূড়ান্ত করতে মন্ত্রিসভা কমিটির বৈঠক

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৯, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নবম ওয়েজবোর্ডের সুপারিশ চূড়ান্ত করতে মন্ত্রিসভা কমিটির বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক : নবম ওয়েজবোর্ডের সুপারিশ চূড়ান্ত করতে বৈঠক করেছে এ বিষয়ে গঠিত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শুরু হয়। শেষ হয় পৌনে ১টার দিকে।

বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মো মুরাদ হাসান উপস্থিত ছিলেন।

নতুন সরকার গঠনের পর নবম সংবাদপত্র মজুরি বোর্ডের সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে তা চূড়ান্ত করতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রধান করে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির প্রধান দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে  এর মধ্যে বৈঠক হয়নি।

বৈঠক শেষে কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে খুব দ্রুত ঘোষণা দেওয়া হবে। তবে ঘোষণা দেওয়ার আগে অংশীজনদের সঙ্গে যৌথসভা করা হবে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০  মে ২০১৯/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়