ভারত সফরে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল
বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল (ফাইল ছবি)
ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল আজ ভারত যাচ্ছে।
এই সফরে বাংলাদেশ দল মুম্বাইয়ে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। যার শুরুটা হবে ২৮ মার্চ। ২৯ মার্চ দ্বিতীয় এবং ৩১ মার্চ হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
ভারত সফরে ১৩ সদস্যের বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মহসিন। তার ডেপুটি হিসেবে থাকছেন নূর নাহিয়ান।
এর আগে ২০১৮ সালেও ভারত হুইলচেয়ার ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। তিন ম্যাচের সেই সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে।
ভারত সফরের বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল: মোহাম্মদ মহসিন (অধিনায়ক), নূর নাহিয়ান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠু, মোহাম্মদ লিটন মৃধা, সাজ্জাদ হোসেন, আহাদুল ইসলাম, মোহাম্মদ রিপন উদ্দিন, মোহাম্মদ রাজন হোসেন, মোহাম্মদ মহিদুল ইসলাম, মোহাম্মদ মোর্শেদ আলম, উজ্জ্বল বৈরাগী, স্বপন দেওয়ান এবং রনি গাইন।
রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৯/পরাগ
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী