ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এক সম‌য়ের প্র‌তিপ‌ক্ষের ছে‌লের মু‌খোমু‌খি ফে‌দেরার

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক সম‌য়ের প্র‌তিপ‌ক্ষের ছে‌লের মু‌খোমু‌খি ফে‌দেরার

ক্রীড়া ডেস্ক : ফ্রেঞ্চ ওপ‌নের তৃতীয় রাউন্ডে উ‌ঠে‌ছেন রজার ফে‌দেরার। এ নি‌য়ে ১৫তম বা‌রের ম‌তো রোলাগাঁ‌রোর তৃতীয় রাউন্ড নি‌শ্চিত ক‌রে‌ছেন তি‌নি।

এই রাউ‌ন্ডে ফেড এক্স‌প্রেস মু‌খোমু‌খি হ‌বেন তরুণ তু‌র্কি কাসপার রু‌ডের। মজার ব্যাপার হল রুড নি‌জেই ফে‌দেরা‌রের একজন ভক্ত। শুধু তাই নয়, ১৯৯৯ সা‌লে ফে‌দেরার তৃতীয় রাউ‌ন্ডে মু‌খোমু‌খি হ‌য়ে‌ছিল রু‌ডের বাবা ক্রি‌স্টিয়ানের। সেবার সুইস তারকা ফে‌দেরা‌রের অ‌ভি‌ষেক হ‌য়ে‌ছিল। আর অ‌ভি‌ষে‌কেই ১৭ বছর বয়সী ফেড ড্র ক‌রে‌ছি‌লেন রু‌ডের বাবার স‌ঙ্গে।

এবার তার ছে‌লের মু‌খোমু‌খি হ‌বেন ফে‌দেরার। এটা ফে‌দেরা‌রের জন্য স্বাভা‌বিক ব্যাপার হ‌লেও নরও‌য়ের তরুণ টে‌নিস তারকা রু‌ডের জন্য স্ব‌প্নের ম‌তো। কারণ, তি‌নি খেল‌তে যা‌চ্ছেন তার আইড‌লের বিপ‌ক্ষে।

রু‌ডের বাবা ক্রিস্টিয়ান সব‌শেষ ২০০১ সা‌লে খে‌লে‌ছি‌লেন। সেবার ফ্রেঞ্চ ও‌পেন খে‌লে অবসর নি‌য়ে‌ছি‌লেন তি‌নি। অবশ্য ফে‌দেরার স্মৃ‌তি ভু‌লে যান‌নি। রু‌ডের বাব‌ার কথা তার ম‌নে আ‌ছে এবং তার সম্প‌র্কে তি‌নি বেশ জা‌নেন।



রাইজিং‌বি‌ডি/ঢাকা/৩০ মে ২০১৯/আ‌মিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়