ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিবালাকে ৮০ মিলিয়ন ইউরোতে চাইছে বায়ার্ন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিবালাকে ৮০ মিলিয়ন ইউরোতে চাইছে বায়ার্ন

ক্রীড়া ডেস্ক: গ্রীষ্মের দলবদলেই বায়ার্ন মিউনিখ ছাড়তে চাইছেন জেমস রদ্রিগেজ। এর আগেই কলম্বিয়ান এ তারকার বিকল্প খুঁজছে জার্মান ক্লাবটি। এক্ষেত্রে জুভেন্টাস তারকা পাওলো দিবালাকে পছন্দ জার্মান চ্যাম্পিয়নদের।

আর্জেন্টাইন তারকা দিবালার জন্য মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে প্রস্তুত বায়ার্ন। ২৫ বছর বয়সি এ ফরোয়ার্ডের জন্য নাকি ৮০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত বুন্দেসলিগার শিরোপা জয়ী দলটি।

চলতি মৌসুমেও জুভেন্টাসের হয়ে লিগ শিরোপা জিতেছেন দিবালা। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে কিছুটা অসুখী মনে হচ্ছে তাকে। তাই গ্রীষ্মের দলবদলেই তার ক্লাব পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে।

ইতালিয়ান গনমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্ট জানিয়েছে, দিবালার জন্য নাকি জুভেন্টাসের সঙ্গে কথাবর্তা বলা শুরু করেছে বায়ার্নের কর্মকর্তারা। তবে ইতালিয়ান গনমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, তরুণ দিবালাকে ছাড়তে নাকি ১০০ মিলিয়ন ইউরো চাইতে পারে তুরিনের ক্লাবটি।



রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়