ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২

শেখ মহিউদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০২, ১৭ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন দৈনিক জাহান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান নাদিম ও তার সহযোগী রাসেল।

ডিবি ওসি ইমরত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে শহরের মাসকান্দা বিসিক এলাকায় মেহেদী হাসান নাদিমের বাসায় অভিযান চালানো হয়। এ সময় ২টি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ৩টি চাইনিজ রাইফেলের বাট, দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়।

দুপুরে এ ব্যাপারে ব্রিফিং করে সদর সার্কেল এএসপি আব্দুর রশিদ জানান, ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হকের নির্দেশে ডিবি পুলিশের ওসি ইমারত হোসেন গাজীর নেতৃত্বে একদল পুলিশ শহরের বিসিক এলাকায় অভিযান চালিয়ে রোববার ভোররাতে দুইজনকে আটক করে। এসময় বিপুল পরিমান অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা নাদিম অস্ত্র তৈরী করে বিক্রি করতো। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তদন্তকালে ও জিজ্ঞাসাবাদে বিস্তারিত আরো তথ্য জানা যাবে।

 

 


রাইজিংবিডি/ময়মনসিংহ/১৭ জানুয়ারি ২০১৬/শেখ মহিউদ্দিন/দিলারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়