ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ১৫ এপ্রিল ২০২৬  
ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করেছে র‌্যাব। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, মহিলা কলেজ পাড়ার বকুল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে নকল প্রসাধনী তৈরি হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে চায়না ব্র্যান্ডের নকল পারফিউম, ফেস ক্রিম, তেল, বিভিন্ন ব্র্যান্ডের লেবেল-বোতল, প্রসাধনী তৈরির কাঁচামাল, কেমিক্যাল ও মেশিন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান বাড়ির মালিক বকুল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেন।

তিনি আরো বলেন, নকল ও ভেজালের বিরুদ্ধে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প এর আগেও অভিযান চালিয়েছে। ভেজাল প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়